
নাটোরের গুরুদাসপুরে কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে গোলাম রাব্বানীর (৩০) মৃত্যু হয়। এ খবর সইতে না পেরে দুই ঘণ্টা পর তাঁর বাবা ছাবেদ আলীও (৫৮) মারা যান। গতকাল শনিবার রাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান রাব্বানী। তাঁর মৃত্যুর খবর শুনে রাত ১২টায় তাঁর বাবা ছাবেদ আলীর মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। মৃত দুজনের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাব্বানীরা দুই ভাই। রাব্বানী দীর্ঘদিন ধরে কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত সপ্তাহে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
ইউপি সদস্য গোলাম মোস্তফা আরও বলেন, রাব্বানীর মৃত্যুর খবর শুনে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এ খবর শুনে তাঁর বাবা ছাবেদ আলীও কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাত ১২টার দিকে তিনিও মারা যান। ছাবেদ আলী দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২ ঘণ্টা আগে