
নাটোরের বড়াইগ্রামে সড়ক সংস্কারে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার কয়েন বাজার থেকে মেরিগাছা অভিমুখে আঞ্চলিক সড়কের দুই কিলোমিটার সংস্কারকাজে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, দরপত্রে রাস্তা সংস্কারে এক নম্বর ইটের খোয়ার ব্যবহারের কথা উল্লেখ থাকলেও ঠিকাদার দুই ও তিন নম্বর ইটের খোয়া দিচ্ছেন; যা ভ্যান-রিকশার চাপেই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজার থেকে মেরিগাছা অভিমুখে দুই কিলোমিটার আঞ্চলিক সড়কের ৬৪ লাখ ৪৬ হাজার ৬৪০ টাকা ব্যয় বরাদ্দের সংস্কারকাজ বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পূর্বাচল ট্রেডার্সের স্বত্বাধিকারী ফখরউদ্দিন। পরে সাব ঠিকাদার হিসেবে মিল্লাত হোসেন মিঠু কাজটি করছেন। সড়কের দুই কিলোমিটারের মধ্যে এক কিলোমিটারে খোয়া দিয়ে এবং এক কিলোমিটার কার্পেটিং করে সংস্কার করা হবে।
স্থানীয়দের অভিযোগ, ওই সড়কের মাঠের মধ্যে রাস্তার অংশটুকু খুবই ভাঙাচোরা হওয়ায় সংস্কারকাজ করা হচ্ছে। এই কাজে এক নম্বর ইটের খোয়া ব্যবহারের কথা থাকলেও ঠিকাদার দুই ও তিন নম্বর ইটের খোয়া রাস্তায় দিচ্ছেন।
গতকাল মঙ্গলবার সড়কে গিয়ে দেখা গেছে, অত্যন্ত নিম্নমানের খোয়া রাস্তায় ফেলা হচ্ছে। এ সময় সেখানে লালপুর উপজেলার একটি ইটভাটা থেকে আরও এক ট্রাক খোয়া নিয়ে আসেন ঠিকাদারের লোকজন। তবে সংবাদকর্মীদের দেখে সেখানে থাকা স্থানীয় সরকার বিভাগের কার্যসহকারী রফিকুল ইসলাম ওই ট্রাকের খোয়া রাস্তায় দিতে নিষেধ করেন এবং তা ফেরত পাঠাতে বলেন।
এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদারের লোকজন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এর ঘণ্টাখানেক পরে সাব ঠিকাদার মিঠু নিজে সেখানে এসে নিষেধ উপেক্ষা করে ওই ট্রাকের খোয়া আবারও শ্রমিক দিয়ে রাস্তার ফেলেন।
কয়েন গ্রামের রাকিব হোসেন বলেন, ‘রাস্তার এ অংশটুকু ভেঙে যাওয়ায় খুব ভোগান্তি হচ্ছিল। সংস্কার হবে জেনে আমরা খুবই খুশি হয়েছিলাম। কিন্তু যে মানের খোয়া দেওয়া হচ্ছে, তাতে এ রাস্তা বেশি দিন টিকবে না।’
ভ্যানচালক আব্দুস সালাম বলেন, ‘রাস্তায় এত খারাপ খোয়া দিচ্ছে, আমাদের ভ্যানগাড়ির চাকার চাপেই এসব খোয়া ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে। এ রাস্তা কয়দিন টিকবে।’
এ বিষয়ে জানতে চাইলে সাব ঠিকাদার মিল্লাত হোসেন মিঠু বলেন, এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। যে খোয়া ব্যবহার করা হচ্ছে, তা পরীক্ষা করে ব্যবহার করা হচ্ছে।
সেখানে থাকা ঠিকাদারের প্রতিনিধি মাসুম আহমেদ বলেন, ভালো ইটের সঙ্গে কিছু দুই নম্বর ইটের খোয়াও ভাটা থেকে দেওয়া হয়েছে। পুরোপুরি নিয়ম মেনে তো আর কাজ করা যায় না।
সড়কের দায়িত্বে থাকা কার্যসহকারী রফিকুল ইসলাম বলেন, ‘সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এসব খোয়ার মান খারাপ হওয়ায় আমি প্রকৌশলী স্যার ও ঠিকাদারের কাছে অভিযোগ করেছি। তারপরও তাঁরা খারাপ খোয়াই নিয়ে এসে রাস্তায় দিচ্ছেন।’
উপজেলা প্রকৌশলী রবিউল করিম বলেন, ‘আমি একটি প্রশিক্ষণে রাজশাহীতে আছি। ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলীকে পাঠাচ্ছি। খোঁজ নিয়ে এ ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া যায় দেখছি।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১০ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৩ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে