
নাটোরের লালপুর থানা চত্বর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জসিম (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
জসিম চারঘাট উপজেলার টাউন পূর্বপাড়া গ্রামের আজিজুলের ছেলে। চুরির ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
লালপুর থানা সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামানন্দপুর গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে, লালপুর থানায় বাবুর্চি হিসেবে কর্মরত মো. আমিরুল ইসলাম পারভেজ তাঁর কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (নাটোর-ল-১২২০২৫) থানার গ্যারেজে রেখে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর গ্যারেজে ফিরে গিয়ে তিনি দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। ঘটনার পরপরই মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তাঁর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় চারঘাটের টাউন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে জসিমকে আটক করে লালপুর থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।
নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চুরি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে নাটোর জেলা পুলিশ তৎপর।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে