
নরসিংদীর মনোহরদী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে দুটি খালের খনন ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ প্রকল্পের কাজ শেষ করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পাশাপাশি বরাদ্দের প্রায় অর্ধেক টাকা ব্যয় না হওয়ায় তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় মহিষাখালী ও গঙ্গাজলী খালের পুনঃখনন করা হয়েছে। জেলা কমিটির অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী মহিষাখালী খালের ১ দশমিক ৬২০ কিলোমিটার এবং গঙ্গাজলী খালের ২ দশমিক ১০০ কিলোমিটারসহ মোট ৩ দশমিক ৭২০ কিলোমিটার খাল পুনঃখননের কাজ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমানো, সেচ সুবিধা বাড়ানো, কৃষি উৎপাদনে সহায়তা এবং স্থানীয় পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রকল্পটির জন্য সরকার ৯৫ লাখ ৮৭ হাজার ৩৩ টাকা বরাদ্দ দেয়। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কাজ শেষে ৪৭ লাখ ৬৫ হাজার ৯৯৬ টাকা অব্যয়িত থাকে। ওই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের তদারকি, মাঠপর্যায়ের মনিটরিং এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রকল্পের সমাপ্তি প্রতিবেদনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম মোল্লা (বাবুল) বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে বরাদ্দের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়া সরকারি অর্থের সাশ্রয় ও স্বচ্ছ ব্যবস্থাপনার একটি ইতিবাচক উদাহরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়, নিয়মিত তদারকি এবং পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য ছিল নির্ধারিত মান বজায় রেখে জনস্বার্থে সর্বোচ্চ সুফল নিশ্চিত করা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। কাজ শেষে যে অর্থ অব্যয়িত ছিল, তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।’

নিজের বাবার মৃত্যুবার্ষিকীকে জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে স্মরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ উপলক্ষে মানিকগঞ্জে প্রথমবারের মতো আধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে।
৬ মিনিট আগে
মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশক্তির নেতা সাজিদ আহমেদ মোল্লাকে সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় তাঁর শাস্তির দাবিতে গতকাল শনিবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে...
২২ মিনিট আগে
পটুয়াখালী-কুয়াকাটা ৭১ কিলোমিটার মহাসড়কের পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার অংশের সংস্কারের কাজ গত জুন মাসে শেষ হয়। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে অসংখ্য খানাখন্দ তৈরি হয়।
৪৩ মিনিট আগে
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অনেক হাসপাতালে গিয়ে দেখা যায়, ১০ বছর আগে কেনা যন্ত্রের মোড়ক পর্যন্ত খোলা হয়নি। কোথাও আধুনিক যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনার জন্য প্রশিক্ষিত মেডিক্যাল টেকনোলজিস্ট নেই। আবার কোথাও যন্ত্র থাকলেও প্রয়োজনীয় রিএজেন্ট বা এক্স-রে প্লেটের অভাবে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না।
১ ঘণ্টা আগে