
নরসিংদীর রায়পুরায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার দুটি পৃথক ঘটনায় পানিতে ডুবে ছয় শিশুর প্রাণহানি হলো।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতী আক্তার (৮) ও চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। জান্নাতী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং লামিয়া স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে নানাবাড়িতে বেড়াতে এসেছিল লামিয়া। পরে স্থানীয় শিশু জান্নাতীর সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় তারা দুজনই পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাতীর দাদা আবুল কালাম জানান, তাঁর নাতনি ও বেড়াতে আসা আরেকটি শিশু একসঙ্গে বিলে গোসল করতে নেমেছিল। সেখানেই তারা পানিতে ডুবে মারা যায়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শীলা বলেন, দুপুর ১২টার দিকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল।
এর আগে গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়কান্দা এলাকায় খালের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়। মাত্র এক দিনের ব্যবধানে রায়পুরায় পানিতে ডুবে ছয় শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে, যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, এক দিনের ব্যবধানে উপজেলার দুটি পৃথক স্থানে ছয় শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রংপুরের পীরগাছায় নির্মাণাধীন উপজেলা মিনি স্টেডিয়ামের কাজে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ঠিকাদারপক্ষের মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ফাকের মোড় এলাকায় এ ঘটনার পর বিক্ষুব্ধরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন।
১৬ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে অভয় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ ঠাকুরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকার প্রাইম ইউনিভার্সিটির শিক্ষক বিদ্যুৎ কুমার দত্তের বিরুদ্ধে। গুরুতর আহত শিউলি রানী রায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার।
১৯ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা বিএনপি। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ের আগাছা পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।
৩৭ মিনিট আগে