
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে একই সময় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মোটরসাইকেল তিনটির আরও পাঁচ আরোহী। গতকাল শুক্রবার রাতে মহাসড়কের বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আরিফ হোসেন (২৬) পুরান ঢাকার কেরানীগঞ্জের রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার হাবিব ও ইয়ামিন, নরসিংদীর জিনারদী এলাকার আতিকুর রহমান, আরিফ ও সৃজন মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে চেপে সিলেটে ভ্রমণ শেষে ঢাকার কেরানীগঞ্জে ফিরছিলেন আরিফ ও তাঁর দুই বন্ধু। একই সময়ে আরেকটি মোটরসাইকেলে করে নরসিংদীর জিনারদী এলাকার অপর তিনজন ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল তিনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকায় পাঠানো হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী নিহত ও আহতদের উদ্ধার করেছে। অভিযুক্ত বাসটি ঘটনাস্থলে থাকলেও পালিয়েছেন চালক ও সহযোগী। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৬ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে