
নরসিংদীর রায়পুরায় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৯ জনকে আটকের পর তিন দিন করে কারাদণ্ড এবং এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারসংলগ্ন আড়িয়াল খাঁ নদের তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এই দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আড়িয়াল খাঁ নদের তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে ৯ জনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া ইট প্রস্তুতের জন্য মাটি কাটার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া।
১০ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
১৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে