
নিজ নির্বাচনী আসনে প্রশাসনের কর্মকর্তাদের দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ শুক্রবার সকালে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে জিআরের চাল ও ক্রয় করা ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সংসদ সদস্য মঈন খান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নীতি প্রণয়নের দায়িত্ব জনপ্রতিনিধিদের, আর সেই নীতির বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। প্রশাসনের কাজ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেওয়া নয়; বরং নিরপেক্ষ থেকে জনগণের সেবা নিশ্চিত করা।
বিএনপির এ সংসদ সদস্য আরও বলেন, অতীতে প্রশাসনকে দলীয়করণের কারণে সুশাসন ব্যাহত হয়েছে। দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে দেশের বিপুল সম্পদ বিদেশে চলে গেছে। ওই অর্থ দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হতে পারত।
পরে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআরের চাল এবং গৃহমঞ্জুরি বাবদ নগদ অর্থ বিতরণ করেন ড. মঈন খান।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–উপজেলা সহকারী কমিশনার রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

সওকত সরদার (৬০)। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত এজাহার আলীর ছেলে। এ ছাড়া গুলিবিদ্ধ রবিউল ইসলাম একই এলাকার মৃত মানিক গাজীর ছেলে এবং ইসরাফিল হাওলাদার সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আটালি বাগালি গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে বলে জানা গেছে...
৩৬ মিনিট আগে
চাঁদপুর শহরের পুরান বাজারে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ রাহাত (১১)। শুক্রবার দুপুরে নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর স্থানীয় যুবকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪৩ মিনিট আগে
পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার রাতের প্রথমার্ধে (আনুমানিক ১টা) ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঈশ্বরদী রেল থানা ও গোয়েন্দা সদস্যের যৌথ টিম রাজশাহী-ঢাকা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. মহিউদ্দিন (৪৫) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে