
শিগগিরই নরসিংদী জেলা কারাগার সংস্কার করে বন্দীদের বসবাসযোগ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। আজ শনিবার সকালে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, কারাগারে হামলা-ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে সরকারের মাননীয় মন্ত্রীসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছেন। ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কারাগারটি আজ পরিদর্শন করলাম। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে কারাগারটি ব্যবহারযোগ্য করতে সরকারকে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগীয় কমিশনারের কারাগার পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র্যাব-১১-এর সিইও লে. কর্নেল তানভীর বাশার, নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এর আগে, ১৯ জুলাই বিকেলে নরসিংদীর বেশ কয়েকটি সরকারি স্থাপনার পাশাপাশি জেলা কারাগারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলা চালানো হয়। এতে ৮২৬ কারাবন্দী পালিয়ে যান ও ৮৫টি আগ্নেয়াস্ত্রসহ প্রায় ৮ হাজার গুলি লুট করা হয়। এ ঘটনার পর থেকে কারাগারসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, গণ-অভ্যুত্থানের প্রায় ২৩ মাস অতিবাহিত হলেও সেই প্রত্যাশার বাস্তবায়নে এখনো দৃশ্যমান ও গ্রহণযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সংস্কার কার্যক্রমে ধীর গতি, গণ-অভ্যুত্থান নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সুবিধাবাদী প্রবণতা জনগণের প্রত্যাশাকে প্রশ্ন
১ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
৩২ মিনিট আগে
বহুল আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের অস্থায়ী নারী তত্ত্বাবধায়ক (ম্যাট্রন) সামছুন নাহার হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় কলেজের দারোয়ান শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও আড়াই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া...
৩২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে ১২ দিন ধরে অনশন করছেন এক তরুণী। ওই তরুণীর নাম নুসরাত জাহান। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ভূয়ারপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৩৭ মিনিট আগে