
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্রামে আকস্মিক শিয়ালের আক্রমণে নারী, শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের সবাইকে জলাতঙ্ক (র্যাবিস) প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আহতদের মধ্যে সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম মিনহাজ, আব্দুল হাই, এক প্রবীণ নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ মোট ১৫ জনের পরিচয় পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হঠাৎই কয়েকটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় তারা বিভিন্ন বাড়ি ও সড়কের পথচারীদের ওপর চড়াও হয় এবং যাকে সামনে পায় তাকেই কামড়ে জখম করে। এ ঘটনায় পুরো এলাকায় মুহূর্তেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত দেলোয়ার হোসেন বলেন, ‘আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে আমার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।’
আরেক আহত লিটন জানান, শিয়ালগুলো অত্যন্ত হিংস্র আচরণ করছিল। একজনকে কামড়ে দৌড়ে গিয়ে আবার অন্যজনের ওপর হামলা চালাচ্ছিল। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই ছোটাছুটি শুরু করেন।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, শিয়ালের কামড়ে আহতরা হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিয়েছেন। তাঁদের সবাইকে র্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি ওই এলাকায় শিয়ালের উপদ্রব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। বন্য প্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
২১ মিনিট আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
৩২ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খালের একাংশ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে অভিযান পরিচালিত হয়।
৪১ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক জাকিউল ইসলাম।
১ ঘণ্টা আগে