নোয়াখালী পৌর এলাকার শ্রীপুরে মোফাজ্জল হোসেন ফরহাদ নামের এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের মারধরে একই পরিবারের নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার তাজু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে হাত-মুখ বেঁধে ফেলে।
এ সময় ডাকাত দল ঘরে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং আড়াই থেকে তিন ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ডাকাতদের মারধরে আহত হওয়া পরিবারের পাঁচ সদস্যকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ওয়েস্টে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলিতে আরসা সদস্য মো. জুবায়ের নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে আরসা ও আরএসওর অভ্যন্তরীণ বিরোধের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে ১৪ এপিবিএন।
১২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে নিষিদ্ধঘোষিত যুবলীগের ব্যানারে সদ্য ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটির একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার ভোরে নিজামপুর কলেজসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত মিছিলে মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
২৪ মিনিট আগে
রাজধানীর খিলক্ষেত বাজারের সবজি ব্যবসায়ী মেছের আলী ২০২৩ সালের ২০ মে রাত ১১টার দিকে খিলক্ষেতের বড় বরুয়ার বাসা থেকে বের হন। ওই রাতে তিনি বাসায় ফিরবেন না বলে জানিয়ে বের হন। তবে আর তিনি বাসায় ফেরেননি। তিন দিন পর ২৩মে আনুমানিক বিকেল ৪টার সময় খিলক্ষেত খানার বড় দরখাস্ত বোয়ালিয়া খাল সংলগ্ন আশিয়ান হাউজিং
২৮ মিনিট আগে
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির দুই দিন পর বাবা কাওসার আলী ও ছেলে জিয়ারুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। কাটাখালী থানায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
৪১ মিনিট আগে