
নারায়ণগঞ্জে উদ্যোক্তাদের একটি অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম হেনস্তার শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ মিলায়তনে এ ঘটনা ঘটে। মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এদিকে আজ বুধবার রাতে সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদল সভাপতি মনির হোসেন জিয়া ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘আমি সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি। কিছুদিন আগে নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে এনসিপির এক নেতা হাতেম সাহেবকে ফ্যাসিস্ট হাসিনার দোসর হিসেবে আখ্যায়িত করে।
‘যেটা বিভিন্ন নিউজ পোর্টালে ভাইরাল হয়। গত মঙ্গলবার (গতকাল) সরকারি তোলারাম কলেজের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি (মোহাম্মদ হাতেম) আসেন। অনুষ্ঠান চলাকালে কিছু সাধারণ ছাত্র/ছাত্রী অভিযোগ করে যে, সে একজন ফ্যাসিস্টের দোসর। আমাদের কলেজের অনুষ্ঠানে তিনি কি করে আসতে পারেন? অনেকেই আমাকে বারবার কলেজ থেকে তাকে বের করে দিতে বলে। একপর্যায়ে আমি আবেগপ্রবণ হয়ে তাকে কলেজ থেকে চলে যেতে বলি।
‘তার মত একজন সম্মানিত ব্যক্তির সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য না। আমি এ রকম আচরণ এর জন্য মোহাম্মদ হাতেম সাহেবসহ বিকেএমইএ’র সকল ব্যবসায়ীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ব্যবসায়ী কারণে সব সরকারের সঙ্গেই তাদের সম্পর্ক রাখতে হয়, কিন্তু এই বিষয়টি আমি সঠিকভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। ভবিষ্যতে আমার দ্বারা এ রকমটা আর ঘটবে না।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে