
নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ভোররাতের ওই সময় দুর্বৃত্তরা আগুন দিলেও তাদের এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে আশপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ গত বছরের ১৪ জুলাই উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন তৎকালীন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা উপস্থিত ছিলেন।
গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির এ সময়ে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের কেউ জড়িত রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয় জেলা পুলিশ।
এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘আওয়ামী লীগ বা তাদের কেউ জড়িত কি না, তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। আমরা দ্রুতই অগ্নিসংযোগকারীদের শনাক্তে কাজ করছি।’
উদ্বোধনের পর থেকে নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জের এ স্মৃতিস্তম্ভের পাশে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। ক্যাম্পটি ফতুল্লা মডেল থানার অধীন। ঘটনার সময় ক্যাম্পে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগুন নেভাতে পুলিশ সদস্যদের দৌড়ে যেতে দেখা যায়।
ফতুল্লার ওসি মাহবুব বলেন, ১৬ জুলাই এ স্মৃতিস্তম্ভে প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ওই অনুষ্ঠানের জন্য চারদিকে কাপড়ে মোড়ানো হয়েছিল। ভোররাতের দিকে দূর থেকে ছোট কোনো কাপড়ের দলায় আগুন ধরিয়ে ছুড়ে মারলে তা স্মৃতিস্তম্ভের পাশে থাকা কাপড়ে ধরে যায়। আগুন অল্প ছিল। দ্রুতই তা নেভাতে সক্ষম হয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

পিরোজপুরের নেছারাবাদে সমবায় সমিতির নামে সাধারণ মানুষের জমা রাখা প্রায় ১০০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা বিশ্বজিৎ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কটুরাকাঠি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৪ মিনিট আগে
কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় ২০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া, ব্যবসায়ীদের মারধর ও মালামাল ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। জমির মালিকানা বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টদের দাবি।
২৯ মিনিট আগে
ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের লাইসেন্স তালিকাভুক্তি ও নবায়ন ফি পুনর্নির্ধারণের উদ্যোগের মধ্যে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের তালিকাভুক্তি নবায়নে দুই মাস সময় বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
৩২ মিনিট আগে
দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে ‘রেমিট্যান্স শাটডাউন’ ঘোষণা করতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা।
৪২ মিনিট আগে