
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের পাঁচ সদস্যের দগ্ধের ঘটনায় বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন। হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মা সালমা আক্তার।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পৌনে ১টার দিকে মারা যায় মুন্নি (৭)। এর আগে সকাল পৌনে ১০টার দিকে মুন্না (১২)। গতকাল বুধবার তাদের বোন কথা (৪) এবং গত সোমবার মারা যান তাদের বাবা আবুল কালাম (৩৫)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মা সালমা আক্তার ৬০ শতাংশ দগ্ধ নিয়ে এখনো ভর্তি আছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
গত রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রামবাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সবজিবিক্রেতা মো. আবুল কালাম (৩৫), তাঁর স্ত্রী সালমা আক্তার (৩২) এবং তাঁদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭)।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, গত রোববার সকাল ৭টার দিকে ওই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
মুন্নির চাচা মো. রাজীব জানান, তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার বালুকদিয়ে গ্রামে। ওইদিন তাঁর ভাই সবজিবিক্রেতা আবুল কালাম আড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। খাবার খাওয়ার জন্য নিজেই আগের দিনের রান্না করা তরকারি গ্যাসের চুলায় গরম করতে যান। রান্নাঘরে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ হয়। তাঁদের ধারণা, গ্যাস লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল।

এবার কোরবানির হাট কাঁপাবে দিনাজপুরের সম্রাট! আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সুঠাম দেহের এই ষাঁড়টিকে। ধূসর রঙের ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট। ওজন ৩০ মণ অর্থাৎ ১১২৫ কেজি। ভালোবেসে মালিক এর নাম রেখেছেন সম্রাট। মালিকের আশা, সম্রাটকে বিক্রি করবেন ১২ লাখ টাকায়।
৭ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের মো. জয়নাল মৃধার ছেলে।
২০ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে কুকুরের কামড়ে কমপক্ষে আটজন আহত হয়েছে। তাদের মধ্যে তিন শিশু মারাত্মকভাবে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তিন শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পর্যন্ত আহত...
৩২ মিনিট আগে
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের ভয়ে ১৯টি ইয়াবা গিলে ফেললেন যুবক। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এই অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সোহাগ ফকির (৩৬) মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল...
৩৫ মিনিট আগে