চাকরি দেওয়ার কথা বলে নারায়ণগঞ্জের বন্দরে এক তরুণীকে (২২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। পরে তাঁকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
এর আগে গত মঙ্গলবার উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডসংলগ্ন একটি গেস্টহাউসে এ ঘটনা ঘটে।
মামলার আসামিরা হলেন ডালিম (৩৭), মারুফ (৩৫) ও উজ্জল (৪৮)।
মামলাসূত্রে জানা গেছে, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে গত ২৭ নভেম্বর চিটাগাং রোড ওভারব্রিজের নিচে আসামি ডালিমের সঙ্গে পরিচয় হয়। যোগাযোগের সূত্র ধরে ডিসেম্বর মাসে তাঁকে চাকরি দিতে পারবেন বলে জানান ডালিম।
পরে ডিসেম্বর তাঁকে বন্দরের মদনপুর এসে দেখা করতে বলেন। ওই দিন সকালে ভুক্তভোগী মদনপুর এলাকায় পৌঁছালে তাঁকে কোম্পানির বসের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গেস্টহাউসে নিয়ে যান। সেখানে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন।
একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর বড় বোনের সঙ্গে যোগাযোগ করে তাঁর সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিদের নাম সংগ্রহ করে আজ থানায় মামলা করেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সরকারি পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ। তিনি জানান, জনতা ব্যাংক ফার্মগেট করপোরেট শাখায় তাহমিনার নামে দুটি পারিবারিক সঞ্চয়পত্র রয়েছে। প্রতিটিতে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকার এই সঞ্চয়পত্র ক্রোকের...
৪ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান লিখিত স্টেটমেন্টে হত্যাকাণ্ড ঘটানোর বিষয়টি স্বীকার করেছেন।
১৭ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে ভালুকার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার...
২ ঘণ্টা আগে