
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা থেকে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে পৌরসভার নয়ানগর এলাকার একটি গোডাউন থেকে এসব চিনি জব্দ করা হয়।
এ সময় ৪৮০ বস্তা ভারতীয় ব্র্যান্ডের মোড়ক এবং ১৪৪ বস্তা ফ্রেশ ব্র্যান্ডের মোড়কে ভরা চিনি জব্দ করা হয়। অবৈধভাবে ভারতীয় চিনি মজুত করার দায়ে দেওয়ান এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এর আগে গত ২৭ এপ্রিল চট্টগ্রামে একটি ফার্নিচার কারখানায় অবৈধভাবে মজুত করা ৬০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কারখানার মালিককে আটক করা হয়েছে। ওই সময়ও চিনিগুলো ফ্রেশ ব্র্যান্ডের মোড়কে ভরা ছিল।
অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রবিন মিয়া বলেন, ‘ভারতীয় চিনি অবৈধভাবে আমদানি করে বাজারজাত করায় দেশীয় চিনি ব্যবসায়ীরা লোকসান গুনছে। এসব চিনি বাজারজাত করার জন্য মজুত করা হয়েছিল। ফ্রেশ ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করছিল তারা। অভিযানে দেওয়ান এন্টারপ্রাইজের গোডাউন থেকে ৬২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ টাকা। ভারতীয় চিনি সংরক্ষণ ও বিপণনের দায়ে প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জব্দকৃত মালামাল নিলামে বিক্রির জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের জিম্মায় দেওয়া হয়েছে।’
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-১১-এর মেজর অনাবিল ইমাম, কৃষি বিপণন কর্মকর্তা আতিকুল ইসলামসহ পুলিশের একটি টিম।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাস ও ফলবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১২ মে) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্ভারপাড়া
৯ মিনিট আগে
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিবের নেতৃত্বে হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচলে বাধা দেওয়া ও আটকে রাখার প্রতিবাদে ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। আজ মঙ্গলবার সকাল থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
২৩ মিনিট আগে
ছেলে ও ভাগনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙ্গার তাকিয়া থেকে মোটরসাইকেলে ফেনীতে ফিরছিলেন নুর আলম। পথে দ্রুতগতির একটি বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। স্থানীয়রা গুরুতর আহত ছেলে নিরব ও ভাগনা আফজাল মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বারইয়ারহাট এলাকায় নিরবেরও মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
গত বছরের ১০ নভেম্বর বেলা পৌনে ১১টায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় পুলিশের একসময়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুনকে। তদন্তে উঠে এসেছে, এই হত্যার নেপথ্যে ছিলেন নাঈম আহমেদ টিটনের ভগ্নিপতি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন।
১ ঘণ্টা আগে