
নারায়ণগঞ্জে জ্বালানি তেলের সংকটের কারণে নারায়ণগঞ্জের শহর বন্দরের মধ্যে ট্রলার চলাচল বন্ধের শঙ্কা তৈরি হয়েছে। রোববার সকাল থেকে বন্ধ হয়ে যেতে পারে সেন্ট্রাল খেয়াঘাটে নদী পারাপারের ট্রলার সার্ভিস, এমনটি জানিয়েছেন ঘাটের ইজারাদার। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে বলে জানান ইজারাদার দিদার খন্দকার।
শনিবার সকাল থেকে জ্বালানি সংকটে সাতটি ট্রলারের বদলে তিনটি ট্রলার চলাচল করতে থাকে। প্রতিদিন ১৩৫ থেকে ১৪০ লিটার তেল প্রয়োজন হলেও পাওয়া গেছে মাত্র ৮০ লিটার। তার জন্যও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা নিতে হয়েছে।
দিদার খন্দকার বলেন, ‘আমাদের দৈনিক টোলের হিসাবে প্রতিদিন ৩০ হাজার যাত্রী ট্রলার দিয়ে নদী পারাপার করে। এত দিন আমরা জাহাজ থেকে তেল সংগ্রহ করতাম। সংকট শুরু হওয়ার পর থেকে বিভিন্ন স্থান থেকে ডিজেল সংগ্রহ করে ট্রলার চালানো অব্যাহত রেখেছি। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা যাত্রী পারাপার করে সাতটি ট্রলার। কিন্তু আজ সকাল থেকে কোথাও ডিজেল না পাওয়ায় আমি ইউএনও এবং স্থানীয় এমপিকে জানিয়েছি। এমপি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা ও ইউএনওর মাধ্যমে ৮০ লিটার তেল সংগ্রহ করে পাঠিয়েছেন। সাতটির স্থানে তিনটি ট্রলার চালু রাখা হয়েছে। এই পরিমাণ তেল দিয়ে রোববার সকাল ১০টা পর্যন্ত ট্রলার চালানো যাবে। এরপর ডিজেল না পাওয়া গেলে হয়তো ট্রলার চলাচল বন্ধ থাকবে।’
এদিকে ট্রলার বন্ধের শঙ্কায় নৌকার মাঝিদের নিয়ে মতবিনিময় করেন এমপি-পুত্র ও বিএনপি নেতা আবুল কাউসার আশা। তিনি বলেন, কোনো কারণে ট্রলার বন্ধ হয়ে গেলে নৌকা চালু থাকবে। যাত্রীদের কাছ থেকে কোনো বাড়তি ভাড়া আদায় করা যাবে না।
নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। যদি তারা ডিজেলের ব্যবস্থা করতে পারে, তাহলে ট্রলার চলবে। আমাদের পক্ষ থেকে জেলা প্রশাসককে চিঠি দিয়ে বিষয়টি অবগত করা হবে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে