
নড়াইল সদর উপজেলার কলোড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ৪ নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে জেলা হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
গ্রেপ্তাররা হলেন–কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের আজমল বিশ্বাস, খাদিজা বেগম, হোসেনেরা বেগম, রানী খাতুন ও জেসমিন নাহার।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আজমল বিশ্বাসের টিউবওয়েলের পানি সাইফুল বিশ্বাসের বাড়িতে পড়া নিয়ে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার ভোরে এ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে সাইফুলকে পিটিয়ে আহত করেন আজমল ও তাঁর পরিবারের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাইফুলের মৃত্যু হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় সাইফুল বিশ্বাসের স্ত্রী লাভলী বেগম ১০ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে পাঁচজনকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা খ্রিষ্টান তরুণীর নাম জয়া গাইন। সে রাজৈর থানার লখন্ডা গ্রামের পিজুস গাইনের মেয়ে। অপর তরুণী শ্রীপুরের টুপিপাড়া গ্রামের মিরাজ বিশ্বাসের মেয়ে মিরা খাতুন (১৬)। সে ধর্মে মুসলিম। বর্তমানে জয়া গাইন মিরাজ বিশ্বাসের বাড়িতে অবস্থান করছে।
২০ মিনিট আগে
রংপুরের পীরগাছায় একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় সৌর মিয়া ও হাসি বেগমের পরিবারে নেমেছিল আনন্দের জোয়ার। কিন্তু সেই আনন্দের মাঝেই দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। বেকার বাবার পক্ষে তিন নবজাতকের দুধ, ডায়াপার ও চিকিৎসার খরচের পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা ও পুষ্টিকর খাবারের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে।
২৭ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গরুসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ছাতড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
২৭ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গায় স্বর্ণালংকার বন্ধক রেখে অনুমোদনহীন আর্থিক লেনদেনের বিরুদ্ধে হ্যান্ডবিল ও স্টিকার বিতরণ করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আইনবহির্ভূতভাবে এ ধরনের লেনদেন দণ্ডনীয় অপরাধ এবং এতে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে।
৪৪ মিনিট আগে