
রাজশাহীর পুঠিয়ায় দিনদুপুরে একই দিনে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার গাং ধোপাপাড়ার হিন্দুপাড়া ও কারিগরপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার প্রবাসীসহ দুই শিক্ষকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার গাং ধোপাপাড়া এলাকার শিক্ষক সুলতা রানীর বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৪৪ হাজার টাকা নিয়ে গেছে চোর। সুলতা রানী সকালে বিদ্যালয়ে যাওয়ার পর বাড়িতে কেউ না থাকার সুযোগে চোর ঘরে ঢুকে এসব নিয়ে যায়। একই উপজেলার কারিগরপাড়া এলাকার শিক্ষক খলিলুর রহমানের বাড়ি থেকেও দিনদুপুরে ১ লাখ ৯০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।
সুলতা রানী বলেন, ‘বাড়িতে আমি নিজেকে অনিরাপদ মনে করছি। সকালে স্কুলে যাওয়ার পর ফিরে এসে দেখি ঘরের সবকিছু এলোমেলো। পরে ড্রয়ার খুলে দেখি সেখানে রাখা ৫ ভরি স্বর্ণালংকার ও টাকা নেই। আমি আতঙ্কের মধ্যে আছি।’
অপরদিকে সিঙ্গাপুরপ্রবাসী পরেশ কুমারের বাড়িতেও তালা খুলে ঢোকে চোর। তবে সেখান থেকে কোনো মালপত্র নিতে পারেনি। ঘরের জিনিসপত্র এলোমেলো করে রেখে যায় তারা।
পরেশ কুমারের স্ত্রী তৃপ্তি রানী জানান, এর আগেও তাঁদের বাড়িতে চুরি হয়েছিল। তবে থানায় অভিযোগ করেননি তাঁরা।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘ঘটনার কথা শুনে আমি নিজেই সরেজমিন গিয়ে তদন্ত করেছি। এখনো মামলা হয়নি। তাঁরা থানায় আসতে চেয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী এবং শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে দলিল লেখকের সহকারী কেএম প্রিন্সকে আটক করেছে পুলিশ। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়।
১০ মিনিট আগে
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী তাসলিমা ইসলামের নামে থাকা ৫৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রাজধানীর গুলশান, বারিধারা, উত্তরা, বসুন্ধরা, নিকুঞ্জ ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন
১৪ মিনিট আগে
ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি হালুয়াকান্দি রেলব্রিজ এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তাঁর শরীরে কোনো পোশাক ছিল না।
১৬ মিনিট আগে