
নড়াইলে সেচের জন্য ডিজেল আনতে গিয়ে গিয়ে লাভলী বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরে ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন ওই নারী। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের চিকিৎসক লিপিকা রাণী বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।
লাভলী বেগম সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী, তিনি পেশায় কৃষাণী বলে জানা গেছে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, লাভলী বেগম সকালে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে থেকে তিনি তিন লিটার ডিজেল সংগ্রহ করে বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথে মাছিমদিয়া এলাকায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও মাছিমদিয়া এলাকার বাসিন্দা তামিম হোসেন বলেন, ‘ওই নারী (লাভলী বেগম) মাছিমদিয়া ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে ভ্যানযোগে জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
লাভলী বেগমের ভাই নাজমুল ইসলাম বলেন, ‘আমার বোন লাভলী বেগম একজন কৃষাণী। দুলা ভাই (ভগ্নিপতি) ডাব বিক্রি করেন। আপা (লাভলী) বোরো ধানে সেচ দেওয়ার জন্য সকালে ডিজেল আনতে ফিলিং স্টেশনে যান। ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
১ সেকেন্ড আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
১৭ মিনিট আগে
তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে