নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের বাসিন্দা সজীব কাজীর শিশুকন্যা নুসরাত জাহান রোজাকে (৩) হত্যার দায়ে সৎমা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জোবাইদা গিলাতলা গ্রামের সজীব কাজীর দ্বিতীয় স্ত্রী।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে শিশু নুসরাত জাহান রোজা কান্নাকাটি করলে সৎমা জোবাইদা তাকে শ্বাসরোধ করে হত্যা করে কম্বল দিয়ে পেঁচিয়ে ঘরের বারান্দায় খাটের ওপর শুইয়ে রাখেন। দাদা খায়ের কাজী বাইরে থেকে বাড়িতে এসে গোসল করানোর জন্য নুসরাতকে ডাকাডাকি করতে থাকেন।
তখন সৎমা জোবাইদা তাঁর শাশুড়ি পান্না বেগমকে বলেন, নুসরাত দাদার বারান্দায় খাটে ঘুমাচ্ছে। তখন দাদি পান্না বেগম বারান্দায় গিয়ে নুসরাতকে মৃত্যু অবস্থায় দেখতে পান।
পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নুসরাতের বাবা সজীব কাজী ও সৎমা জোবাইদাকে আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশ নুসরাত হত্যাকাণ্ডে সৎমা জোবাইদার সম্পৃক্ততা পায়।
পরে নুসরাতের দাদা মো. খায়ের কাজী বাদী হয়ে জোবাইদাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় পুলিশ।
পুলিশ তদন্ত শেষে জোবাইদাকে দায়ী করে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামি জোবাইদাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে