
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যাওয়া একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে রোববার (১৪ জুন) সকালে দুই ভাই-বোনের জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়, আর তাঁদের বোনের জামাইয়ের (দুলাভাই) দাফন হয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।
এর আগে শনিবার বিকেলে ডিএনডি লেকে গোসল করতে নেমে গালিব (১৮), সুরাইয়া আক্তার (১২) ও রাশেদুজ্জামান (২২) পানিতে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মরদেহ উদ্ধার করে।
আজ রোববার ভোর ৪টার দিকে তিনজনের মরদেহ নড়াইলের রঘুনাথপুর গ্রামে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির আঙিনা। সন্তানদের নিথর দেহ দেখে মা-বাবার কান্নায় থেমে যায় আশপাশের স্বাভাবিক জীবনযাত্রা।
পারিবারিক সূত্র জানায়, ঈদের ছুটিতে কিছুদিন আগে গ্রামে বেড়িয়ে আবার নারায়ণগঞ্জে ফিরে গিয়েছিলেন আকরাম হোসেনের পরিবার। জীবিকার তাগিদে শহরে থাকা সেই পরিবারে ঈদের পরপরই নেমে আসে শোকের ছায়া।
রোববার সকাল ১০টায় রঘুনাথপুর আহসানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গালিব ও সুরাইয়া আক্তারের জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে পাশাপাশি দুটি কবরে তাঁদের দাফন সম্পন্ন করা হয়। অপর দিকে তাঁদের দুলাভাই রাশেদুজ্জামানকে দাফন করা হয় তাঁর নিজ এলাকা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামে।

স্থানীয় বাসিন্দারা জানান, একই পরিবারের তিনজনকে হারিয়ে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। প্রতিবেশীরা একে অপরের সঙ্গে কথা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছেন, চোখে অশ্রু। চারদিকে শুধু কান্না আর নিস্তব্ধতা।

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ হওয়া একই পরিবারের তিন সদস্যের মধ্যে আট বছরের শিশু মারুফ মারা গেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত খোকন শমশেরনগর চা-বাগানের নারায়ণ টিলা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম কমল পাত্র।
৪ মিনিট আগে
নেত্রকোনা শহরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৬-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বড় বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
২০ মিনিট আগে
সিলেটের জকিগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেপ্তার ডাকাত দলের দুই সদস্যকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশের এসআই মো. মোরশেদ আলমকে কুপিয়ে জখম করেন ডাকাত দলের সদস্যরা।
২২ মিনিট আগে