
নওগাঁয় অটোচালকদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে রাজশাহীসহ অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন বাসশ্রমিকেরা। আজ রোববার দুপুরে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন তাঁরা। এ ঘটনায় অভ্যন্তরীণ রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বাসশ্রমিকদের দাবি, ‘প্রশাসন থেকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে অটোরিকশায় যাত্রী ওঠানোর নিষেধাজ্ঞা রয়েছে। সেটিকে অমান্য করে অটোচালকেরা যাত্রী উঠাচ্ছে।
‘তারা যাত্রীদের জিম্মি করে ইচ্ছেমতো ভাড়া আদায় করে। বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠালে আমাদের শ্রমিকেরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে অটোচালকেরা আমাদের গালিগালাজ করে। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’
অপর দিকে অটোরিকশাচালকদের দাবি, ‘বাসচালকেরা আমাদের জিম্মি করে রেখেছে। সাড়ে ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও রিজার্ভ কিংবা তিনজন করে যাত্রী নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। অনুমতি থাকা সত্ত্বেও তারা যাত্রী তুলতে বাধা দেয় এবং লাঠিয়াল বাহিনী দিয়ে সড়কে চাঁদাবাজি করে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে সড়কে বাস চলতে দেওয়া হবে না। অটোরিকশাও চলবে না।’
মোহাম্মদ বিন ইয়ামিন নামের এক যাত্রী বলেন, ‘একটি মাহফিলে যোগদানের জন্য যাব। এখানে আসার পর থেকে দেখি বাস ও অটো চলাচল বন্ধ রয়েছে। শুনলাম তাদের মধ্যে নাকি ঝগড়া হয়েছে। এখন কীভাবে যাব বুঝতেছি না।’
নওগাঁর নিয়ামতপুর থেকে জজ কোর্টে আসা যাত্রী মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘মামলার তারিখ ছিল, তাই সকালে নওগাঁয় এসেছিলাম। বাসস্ট্যান্ডে এসে দেখি বাস চলাচল বন্ধ রয়েছে। এখন কখন চালু হবে, কিছুই বুঝতেছি না। বাড়ি যেতে দেরি হচ্ছে দেখে চিন্তায় আছি।’
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা এস এম মতিউজ্জামান মতি বলেন, ‘সকালে যাত্রী ওঠানো নিয়ে মোটরশ্রমিকদের ও অটোরিকশাচালকদের মধ্যে একটি ঝামেলা হয়। এরপর মালিক ও শ্রমিক নেতারা বসে সেটি সমাধান করে। কিছুক্ষণ পরেই এক অটোচালক এসে আমাদের গালিগালাজ করে, এতে পরিবেশ উত্তপ্ত হয়ে যায়। এর পর থেকে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।’
নওগাঁ সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুস সালাম বলেন, ‘অটোরিকশাচালক ও বাসশ্রমিকদের সংঘর্ষ লেগেই থাকে। তারা আমাদের গাড়ি থামিয়ে সড়কে চাঁদাবাজি করে। তারা পুরো নওগাঁ দখল করে নিতে চায়। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত সিএনজি চালাব না। বাস সড়কে নামতে দেওয়া হবে না।’
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করি, অল্প সময়ের মধ্যে বিষয়টির সমাধান হবে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক হেনস্তার ঘটনায় ভুক্তভোগী আলেয়া খাতুন হীরাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আজ রোববার রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
২০ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় একটি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়ে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম লুট করে নিয়েছে একটি দুর্বৃত্ত চক্র। আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার ঘোড়াশাল এলাকার ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৭) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
দেশের ৬১টি জেলায় সংক্রামক রোগ হাম ছড়িয়ে পড়েছে। কেবল পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙামাটি জেলায় এখনো এ রোগের সংক্রমণ শনাক্ত হয়নি। রাজশাহী বিভাগে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি ও ঘাটতি পর্যালোচনার জন্য আয়োজিত বিভাগীয় সমন্বয় সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে