নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাইগাঁ গ্রামের শহীদুল ইসলাম (৫০), আব্দুস সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের ইব্রাহিম (৬০।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৪ এপ্রিল দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরবর্তী সময়ে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে ২২ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ মামলার বাকি ১১ আসামিকে আদালত খালাস দেন। আর বিচার চলাকালীন তিন আসামির মৃত্যু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির বলেন, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আমরা ন্যায়বিচার পেয়েছি। এ রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, অপরাধীরা আইনের হাত থেকে কখনোই রেহাই পাবে না।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে