নওগাঁর মহাদেবপুর

উত্তরাঞ্চলের খাদ্যশস্যসমৃদ্ধ অন্যতম জেলা নওগাঁ। কৃষকদের সুবিধার্থে জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার (সাইলো) নির্মাণের উদ্যোগ নেয় সরকার। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ১৫ একর জায়গা নিয়ে প্রকল্প বাস্তবায়নে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তিন বছর আগে জমি অধিগ্রহণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনে থমকে আছে কাজ। এরই মধ্যে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠিকাদার গা ঢাকা দিয়েছেন। ফলে প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে।
জানা গেছে, ২০২২ সালের মাঝামাঝি ভীমপুর এলাকায় ১০ কোটি ৫৬ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দে আধুনিক সাইলো নির্মাণকাজ শুরু হয়। এর মধ্যে শুধু মাটি ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫ কোটি ৮৭ লাখ টাকা। সাইলোর ধারণ ক্ষমতা ৪৮ হাজার টন। এটি নির্মাণে কার্যাদেশ পেয়েছে ঢাকার মেসার্স চন্দ্রদ্বীপ কনস্ট্রাকশন, রাজশাহীর মেসার্স ডন এন্টারপ্রাইজ ও নওগাঁর মেসার্স ইথেন এন্টারপ্রাইজ। শুরুতে দ্রুতগতিতে কাজ চললেও অল্প কিছু দিনের মধ্যে থমকে যায় সবকিছু। প্রকল্পের নির্ধারিত জমি ফাঁকা পড়ে আছে। গত বছরের ৩ সেপ্টেম্বর ভূমি উন্নয়নকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত ৫ আগস্টের পর ঠিকাদারেরা গা ঢাকা দিয়েছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, প্রকল্পের নির্ধারিত স্থানে মাটি ভরাটের কাজ বাকি। কোথাও আগাছা জন্মে আছে। নির্মাণকাজের কোনো চিহ্ন নেই। কোনো শ্রমিক বা ঠিকাদার প্রতিষ্ঠানেরও কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় কৃষক আরমান হোসেন বলেন, ‘সাইলো যদি চালু হতো, তাহলে আমরা ফড়িয়াদের কাছে ধান বিক্রি না করে ভালো দামে সরকারকে দিতে পারতাম।’
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, ‘প্রকল্পটির বর্তমান কোনো আপডেট জানা নেই। আমি আসার পর থেকেই কাজ বন্ধ রয়েছে। তবে কী কারণে কাজ বন্ধ হয়ে আছে, আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাতে পারব।’
নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, ‘মাটি ভরাটের ঠিকাদার গত ৫ আগস্ট সরকার পতনের পর পালিয়েছেন। আপাতত ওই জায়গায় দেয়াল নির্মাণ করে কিছু গাছ লাগানো হবে। এরপর এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তা ছাড়া এটা একটা প্রকল্পের কাজ; যা ঢাকা থেকে বাস্তবায়ন করা হচ্ছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৬ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে