
বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ নিয়ে খামারি হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন প্রাণিসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়্যালি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বেকার যুবকেরা এ দেশের বোঝা নয়। এদের প্রশিক্ষণ দিয়ে ঋণের ব্যবস্থা করে দিলে, বেকারের সংখ্যা কমে আসবে।’
তিনি আরও বলেন, ‘সরকার দেশের সকল মানুষের উন্নয়নে রূপরেখা প্রণয়ন করেছে। এ দেশের উন্নয়নে সকলে মিলেই অংশগ্রহণ করতে হবে। কোনো কাজকেই ছোট মনে না করে, নিজেদের প্রস্তুত করতে হবে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘সরকার দেশের আদিবাসী সম্প্রদায়ের লোকজনের ভাগ্য উন্নয়নে ইতিমধ্যে ছাগল, ভেড়া গরু দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সকলেই নিজের বাড়িতে হাঁস, মুরগি, ভেড়া, ছাগল ও গরু লালন-পালন করলে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির শাখা ব্যবস্থাপক মোসাদ্দেকুর রহমান, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, প্রাণিসম্পদ মেলায় মোট ৪০টি স্টল অংশগ্রহণ করেছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চট্টগ্রাম নগরীর খুলশীতে ফুটপাতে সবজি বিক্রি করা এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় দুই দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। খোলা মাঠ, সড়ক ও ফসলের জমির ওপর হালকা কুয়াশার আস্তরণ পড়ছে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে।
২২ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
৩০ মিনিট আগে
মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন যুবদল নেতা আব্দুল হাই কায়সার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
৩৩ মিনিট আগে