নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল জব্বার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। আজ সোমবার সকালে পুনর্ভবা নদীর পশ্চিম দুয়ারপাল এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল জব্বার উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দুয়ারপাল গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মৃত কছিমদ্দীনের ছেলে আব্দুল করিম (৩৫) ও নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৪)।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে আব্দুল জব্বার ও আহত দুই যুবকসহ আরও কয়েকজন পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় একপর্যায়ে বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আব্দুল জব্বার ঘটনাস্থলেই মারা যান। আহত হন আব্দুল করিম ও মেহেদী হাসান। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে জব্বারকে বাড়িতে নিয়ে আসেন। অন্যদিকে স্থানীয়রা আহত দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩৪ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৪০ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে