
নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানের পশ্চিম পাড় শালবনের ভেতরে ও বাইরের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় শালবনের ভেতরে শুকনো লতাপাতা, শালগাছসহ বেতের গাছ পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে এমন চিত্র।
ঈদের ছুটিতে আলতাদীঘি শালবন দেখতে আসা পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শালবনের ভেতরে বেশ কিছু এলাকাজুড়ে দফায় দফায় অগ্নিশিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেন তাঁরা।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দেন দর্শনার্থীরা। বিকেল ৫টায় ফায়ার সর্ভিসের কর্মীরা এলে পানির অভাবে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে রাত ৮টা পর্যন্ত সময় লেগে যায় তাঁদের।
স্থানীয়রা জানান, বন কর্মকর্তাদের কারণে অরক্ষিত হয়ে পড়েছে আলতাদীঘি জাতীয় উদ্যান শালবন। প্রতিদিন বনের ভেতরে ও বাইরে সকাল-সন্ধ্যা দর্শনার্থীদের আড়ালে মাদকসেবীদের আড্ডা বসে। শালবন অরক্ষিত থাকার কারণে বারবার আগুন লাগার ঘটনা ঘটছে।
বারবার আগুন লাগার ঘটনা ঘটলে পরিবেশ ভারসাম্যহীন হওয়ার পাশাপাশি আলতাদীঘি জাতীয় উদ্যান পর্যটকশূন্য হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
অগ্নিকাণ্ডের ব্যাপারে বনবিট কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। আগুনে বনের কতটুকু ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানি না। আগুন নেভাতে ফায়ার সার্ভিস রাত ৮টা পর্যন্ত কাজ করে।’
ধামইরহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ঈদের ছুটিতে বাড়ি থাকায় এ বিষয়ে কিছু বলতে পারেননি।
গত সোমবারসহ আলতাদীঘি জাতীয় উদ্যান শালবনে এ নিয়ে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে