Ajker Patrika

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সহ্য করা হবে না: উপাচার্য

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সহ্য করা হবে না: উপাচার্য
অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী। ছবি: আজকের পত্রিকা

নবীন শিক্ষার্থীদের ম্যানার বা শিষ্টাচার শেখানোর নামে কোনোভাবেই র‍্যাগিং মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে।

আজ রোববার দুপুরে আইন ও হিসাববিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই হুঁশিয়ারি দেন।

উপাচার্য বলেন, জুনিয়রদের আইসক্রিম বা কেক খাওয়াতে পারেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। কিন্তু রাতের অন্ধকারে ডেকে নিয়ে তথাকথিত ম্যানার শেখানোর চেষ্টা করলে আমি নিজে স্পটে যাব। এমন প্রমাণ পেলে সরাসরি ছাত্রত্ব বাতিল করা হবে এবং প্রয়োজনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

বিশ্ববিদ্যালয়টিকে একটি সেরা মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করে ড. হাছানাত আলী বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় আরও মনোযোগী হতে হবে। গবেষণা সহজ করতে এখানে ডিজিটাল লাইব্রেরির সুবিধা রাখা হয়েছে, প্রশাসন থেকেও সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও সীমানা প্রাচীর নির্মাণের পাশাপাশি পাঁচটি প্রধান ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের ডিপিডি যেন দ্রুত অনুমোদিত হয়, সে জন্য সরকারের সদয় দৃষ্টি প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মালিহা খানম, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক সানজিদা কবির, আইন বিভাগের শিক্ষক জাহিদুল ইসলাম সৌরভ এবং শিক্ষার্থীরা। পরে কেক কেটে কোর্স সমাপনী উদযাপন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত