আসন্ন জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে সমর্থন করার জন্য উপকারভোগীদের আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এ উন্নয়নের গতি কেউ থামাতে পারবে না। যে কারণে দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে নিয়ামতপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস, হাঁসের ঘর ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের জীবনমানের পরিবর্তন এসেছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন বিভিন্ন ক্ষেত্রে স্বাবলম্বী হয়েছে। অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষজন আজ আলোকিত। তাঁরা আর পিছিয়ে নেই, উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত তারা। এটাই শেখ হাসিনার বাংলাদেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ।’
মন্ত্রী সাধন চন্দ্র বলেন, ‘প্রধানমন্ত্রী কর্মসংস্থানের ওপর জোর দিয়েছেন। গ্রামীণ নারীরাও এখন বিভিন্ন আয়বর্ধক কাজে যুক্ত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করছেন।’
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবে না।’ তাই আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহ্বান জানান তিনি।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইয়ামিন আলী।
অনুষ্ঠানে ৩৩২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নাগরিককে বিনা মূল্যে ২০টি করে হাঁস,১টি করে হাঁসের ঘর ও হাঁসের খাবার বিতরণ করা হয়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে