
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে জিল্লুর রহমান (৫০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক আব্দুর রহমান, স্বপন ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জিল্লুর রহমান দাশমরিচ গ্রামের বাসিন্দা। তিনি খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি এবং পেশায় একজন শিক্ষক।
অভিযুক্ত আব্দুর রহমান কালিয়ানজিরি গ্রামের আব্দুল জলিলের ছেলে। জামায়াতের দাবি, তিনি স্থানীয় বিএনপির কর্মী।
ঘটনার পর পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভাঙ্গুড়া থানা চত্বরে বিক্ষোভ করেন।
খানমরিচ ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আবুল কালাম জানান, বৃহস্পতিবার সকালে জিল্লুর রহমানকে দেখে আব্দুর রহমান ‘কোথায় জান্নাতের টিকিট বিক্রি করতে যাচ্ছ’—এমন মন্তব্য করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জিল্লুর রহমানের সঙ্গে থাকা একজন আব্দুর রহমানকে চড় মারেন।
এ ঘটনার জেরে দুপুরে আব্দুর রহমান ৮ থেকে ১০ জনকে সঙ্গে নিয়ে জিল্লুর রহমানের বাড়িতে যান বলে অভিযোগ ওঠে। সেখানে তাঁরা প্রথমে জিল্লুরের মাকে মারধর করেন। পরে জিল্লুর রহমানকে খুঁজতে স্থানীয় একটি স্কুলেও যান হামলাকারীরা। সেখানে তাঁকে না পেয়ে রাত ৮টার দিকে রাস্তায় পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন জামায়াত নেতারা।
স্থানীয়রা আহত জিল্লুর রহমানকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পরপরই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে ভাঙ্গুড়া থানায় যান পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। এ সময় দলীয় নেতা-কর্মীদের নিয়ে থানার সামনে বিক্ষোভ ও স্লোগান দেন তিনি।
বিক্ষোভকালে আলী আগের বলেন, ‘আমার নেতা রক্তাক্ত কেন? প্রশাসনের কাছে জবাব চাই।’
অন্যদিকে, খানমরিচ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন দাবি করেন, অভিযুক্ত আব্দুর রহমান ছাত্রদল বা বিএনপির সঙ্গে সম্পৃক্ত নন। বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় করতে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ‘আহতের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি অবগত রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার বলেন, ‘আমার নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃতপ্রায় করা হয়েছে। তাই তাৎক্ষণিকভাবে থানায় গিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি।’

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৫ ঘণ্টা আগে