ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১০টার দিকে তাঁর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুরের গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হলুদ।
নিহত ফজলুল করিম রতন (৫৫) উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলা জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের প্রয়াত আব্দুল বারেক মাস্টারের ছেলে তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফজলুল করিম গতকাল রাতে ময়মনসিংহ থেকে নিজ বাড়ি ঈশ্বরগঞ্জে মোটরসাইকেলে ফিরছিলেন। সেখান থেকে ফেরার পথে গাজীপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হলুদ জানান, অতিরিক্ত কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে আঘাত করে মোটরসাইকেল আরোহী ফজলুল করিম গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকার আশুলিয়ায় এক যুবককে হত্যার পর তাঁর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় প্রায় দেড় বছর পর হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
৩ মিনিট আগে
খুলনায় এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দীর্ঘদিন গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে পাঠানো হবে। তিনি শিক্ষক সংকট, এইচএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁসের গুজব, মিড ডে মিল এবং শিক্ষা কর্মকর্তাদের বদলি নিয়েও বক্তব্য দেন।
১০ মিনিট আগে
অসুস্থ স্বামী ও দুই নাতিকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৮ নম্বর পক্ষিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিজিয়া বিবি। ষাটোর্ধ্ব রিজিয়া নিজে অনাহারে, অর্ধাহারে থেকে নাতিদের পড়াশোনা করাচ্ছেন শুধু এই আশায়, তারা একদিন মানুষ হবে।
১৬ মিনিট আগে
বগুড়ায় আট বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল আলীম (৪২) নামের এক মাদ্রাসাশিক্ষক ও মসজিদের ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়।
১৮ মিনিট আগে