Ajker Patrika

ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩
সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার তিনজন। ছবি: পুলিশের সৌজন্যে

ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন ওরফে সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন।

গ্রেপ্তাররা হলেন নগরীর ৩৬ বাড়িকলোনি এলাকার সজলের ছেলে মো. রোহান ইসলাম (১৬), আকুয়া হাবুন ব্যাপারী মোড় এলাকার মো. ওসমান গণির ছেলে মো. রবিউল আওয়াল (১৭) এবং আকুয়া মোড়লবাড়ি এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বলের ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১)।

পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, অগ্নিসংযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার ভোর ৪টা থেকে শহীদ সাগর চত্বরে আমরণ অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে পুলিশ সুপারের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে বিকেল সাড়ে ৩টার দিকে তারা অনশন প্রত্যাহার করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর স্মৃতি ধরে রাখতে আন্দোলনকারীরা ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করে সেখানে স্মৃতিফলক স্থাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত