
ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর ভাটের বদলি ঠেকাতে মানববন্ধন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতারা।
দিবাকর ভাটকে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বদলি করা হয়। এই আদেশ প্রত্যাহারের দাবিতে আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করা হয়।
কর্মসূচিতে জানানো হয়, দিবাকর ভাট আট মাস আগে নান্দাইলে যোগদান করেন। তখন থেকে উপজেলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আন্তরিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দিবাকর ভাটের কর্মতৎপরতায় সম্প্রতি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এইচপিভি টিকাদানে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ স্থান অর্জন করে। তিনি হাসপাতালে দালালের দৌরাত্ম্য নির্মূল এবং রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স ভাড়া কমিয়ে ৯৫০ টাকা নির্ধারণে ভূমিকা রেখেছেন। এ ছাড়া রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহসহ সব পরীক্ষা-নিরীক্ষায় সর্বক্ষণিক কাজ করছেন।
আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে নান্দাইলের স্বাস্থ্য সহকারী ইনচার্জ সাদেক কামাল আকন্দ সভাপতিত্ব করেন। স্বাস্থ্য সহকারী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন চিকিৎসক শান্তা ত্রিবেদি, উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা কামরুজ্জামান খোকন, স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী আমিনুল ইসলাম টিপু, সিনিয়র স্টাফ নার্স তাসলিমা আক্তার, সিএচসিপি জাহাঙ্গীর আলম, হেলথ অ্যাসিস্ট্যান্ট নান্দাইলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা নান্দাইলের স্বাস্থ্য খাতকে দুর্নীতি ও সিন্ডিকেটের কালো থাবা থেকে রক্ষা করতে দিবাকর ভাটের বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন। এ ক্ষেত্রে তাঁরা সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। বদলির আদেশ প্রত্যাহার না হলে কর্মবিরতিতে যাওয়াসহ কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দেন তাঁরা।

রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরের কৃষক আলমাস মিয়া বলেন, ‘আমার ধান পেকে গেছে। ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছি না, আবার তেলসংকটে মেশিনও আসছে না। পরিবহনের জন্য গাড়িও নেই। সব মিলিয়ে মহাবিপদে পড়ে গেছি।’
৪৪ মিনিট আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যমানের ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
৮ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরে ডুবে মো. রোম্মান ইসলাম (৪) নামে এক শিশু মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর গ্রামের মো. নাজমুল ইসলামের ছেলে রোম্মান বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়।
৮ ঘণ্টা আগে