
জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বর হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ওই নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে ফোন করে টাকা দাবি করছে। এ ঘটনায় আজ শুক্রবার উপজেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি সচেতনতামূলক পোস্ট দেওয়া হয়েছে। সেখানে ইউএনওর সরকারি মোবাইল নম্বরের সূত্রে কোনো আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়।
স্থানীয় রক্ত সৈনিক ফাউন্ডেশনের জামালপুর জেলার সভাপতি মানসুর আহমেদ আবির বলেন, ‘ইউএনওর মোবাইল নম্বর থেকে ফোন করে নিজেকে ইউএনও দাবি করে অন্য একটি বিকাশ নম্বরে আমার কাছে ১ হাজার ৫০০ টাকা দাবি করা হয়। পরে জানতে পারি নম্বর হ্যাক করা হয়েছে।’
এ বিষয়ে ইউএনও তৌহিদুর বলেন, ‘আমার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি হ্যাক করেছে প্রতারক চক্র। নম্বরটি ব্যবহার করে স্থানীয় সাধারণ লোকজনকে কল করে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করছে চক্রটি। এ বিষয়ে সতর্ক থাকতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে। প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
যোগাযোগ করা হলে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল হক বলেন, ‘ইউএনওর মোবাইল নম্বর হ্যাক করা হয়েছে কি না, সেটা জানা নেই। বিষয়টি জানানো হলে প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে গুরুত্বের সঙ্গে কাজ করা হবে।’

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৮৫৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬১৩টি গাড়ি ডাম্পিং ও ৩৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।
২০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে গরু গাছের চারা খেয়ে ফেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে তোতা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোববার রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত রবি মিয়া পলাতক রয়েছেন...
৩৩ মিনিট আগে
সিআইডি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন বেটিং সাইটে ব্যবহারের জন্য অর্থের বিনিময়ে এজেন্ট সিম সংগ্রহ করে চক্রটির অ্যাডমিনদের সরবরাহ করতেন। এসব সিম ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে টাকা জমা ও উত্তোলন করা হতো।
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কলহের জেরে তামান্না আক্তার জলি (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাই (পশ্চিম পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে