
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এবার পাঁচ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান আগামী ২১ মে শুরু হবে। বর্ণাঢ্য এই আয়োজনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান বিষয়ে এক প্রস্ততিমূলক সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী তাঁর অফিশিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে এই বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা হয়।
সভায় জানানো হয়, প্রতিবছর ২৫ মে অনুষ্ঠান হলেও এবার তা এগিয়ে এনে ২১ থেকে ২৫ মে ত্রিশালে জাতীয়ভাবে উদ্যাপিত হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। পাঁচ দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে থাকবে নানা সাংস্কৃতিক ও সাহিত্যিক কর্মসূচি। পাশাপাশি থাকবে নজরুল মেলা ও নজরুল বইমেলা। নজরুল জন্মজয়ন্তীর সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা এবং সার্বিক কর্মপরিকল্পনা প্রণয়নে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ত্রিশালের স্থানীয় সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন ড. মো. জাহাঙ্গীর আলম, উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, জেলা ডিজিএফআইয়ের অতিরিক্ত পরিচালক মো. জুলফিকার আহমেদ, জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক ড. সুলতানা কানিজ আয়শা, জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল-ফুলবাড়িয়া সার্কেল) হাসান ইসরাফিল, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৮ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে