ময়মনসিংহের ত্রিশালে প্রচণ্ড গরমে টানা সাড়ে চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারের তিন শতাধিক ব্রয়লার মুরগি মারা গেছে।
গতকাল রোববার উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মাহাবুব হাসানের খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাহাবুব গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। শুক্র ও শনিবার প্রচণ্ড গরমের সঙ্গে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। বিদ্যুৎ বিভাগকে বারবার ফোন দিয়েও কোনো সাড়া পাননি খামারমালিক। বেলা ১টার দিকে চোখের সামনে মুরগিগুলো মারা যায়।
খামারমালিকের ছোট ভাই ফাহাদ বিন সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেশি দামে খাদ্য কিনে মুরগিগুলো খামারে লালন-পালন করছি। কিন্তু প্রচণ্ড গরমে আগে ঘোষণা ছাড়াই সাড়ে চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় আমাদের তিন শতাধিক মুরগি মারা যায়। এতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়। বাকি মুরগিগুলোও অসুস্থ হয়ে পড়ায় বিক্রির অনুপযোগী হয়ে পড়ে।’
এ ব্যাপারে ত্রিশাল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোশারফ হোসেন বলেন, ‘বিদ্যুতের লাইন-সংক্রান্ত গাছের ডালপালা কাটার জন্য ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিতজনকে জানানো হয়েছে। তবে যেকোনো কারণে হয়তো তাঁকে জানানো সম্ভব হয়নি।’

স্বপ্ন ছিল, বর্জ্য হবে সম্পদ। সেই লক্ষ্যেই রংপুরে নির্মাণ করা হয়েছিল জৈব সার উৎপাদন প্ল্যান্ট। কিন্তু প্রায় সোয়া দুই কোটি টাকার প্রকল্পটি এক দশকেও চালু না হওয়ায় এখন উল্টো বর্জ্যের স্তূপ, দুর্গন্ধ ও পরিবেশদূষণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে নগরবাসীকে।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায় আশির দশকে নির্মিত পৌর বাস টার্মিনাল ভবন ও যাত্রীছাউনির বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। তবু একতলাবিশিষ্ট ঝুঁকিপূর্ণ এই ভবন ও ছাউনিতেই প্রতিদিন হাজারো যাত্রীকে পরিবহনসেবা নিতে হচ্ছে।
৬ ঘণ্টা আগে
জয়পুরহাটের কালাইয়ে তালোড়া বাইগুনি খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কোথাও কোথাও কিছু কাজ করা হয়েছে। কোথাও আবার কোনো কাজই করা হয়নি। এ ছাড়া শ্রমিকের তালিকায় প্রকল্পের সভাপতির স্বজন ও বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে এখনো খালের পানি প্রবাহ ব্যাহত হচ্ছ
৬ ঘণ্টা আগে
সরকারি খামারের গরুর খাবারের সঙ্গে পোলট্রি মুরগির খাবারের উপাদান দেওয়ার শর্ত দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস)। সালমোনিলা কিলার (ব্যাকটেরিয়া প্রতিরোধী ওষুধ) নামের এই উপাদান দেওয়ার শর্ত রয়েছে বগুড়া ডেইরি খামারের গোখাদ্যের দরপত্রে।
৭ ঘণ্টা আগে