
ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর পবিত্র রমজান মাসের পুরোটাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ বুধবার রাতে এ সিদ্ধান্ত জানিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এই তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বিদ্যালয়ে ছুটি থাকবে।
আগের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে প্রতিষ্ঠানগুলোতে রমজান ও ঈদুল ফিতরের ছুটির কথা ছিল।
এর আগে গত রোববার এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ১৮ ফেব্রুয়ারি (আজ) থেকে সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। তবে রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও নির্দেশ দেওয়া হয়। পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল। এর আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
হাইকোর্টের ওই আদেশের পর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব নিয়মিত লিভ টু আপিল পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
এদিকে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোয় আজ থেকে ছুটি শুরু হয়েছে। দীর্ঘ ৩৯ দিন ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে আবারও শিক্ষা কার্যক্রম শুরু হবে।

সংসদে অতিকথন এবং আক্রমণাত্মক আচরণ পরিহার করে গঠনমূলক বক্তব্য উপস্থাপন করতে সরকারি দলের সদস্যদের নির্দেশনা দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার সরকারি দলের সংসদীয় সভায় তিনি এই নির্দেশনা দেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এমপি সালাহ উদ্দিন আইউবী বলেছেন, ‘নিজে আটটি পাম্প ঘুরেও তেল পাননি, গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে আসতে হয়েছে। অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের সংকট নেই।’
১২ ঘণ্টা আগে
৯ এপ্রিল অনুষ্ঠেয় এই দুই নির্বাচনে শেরপুর-৩ আসনের ১২৮টি কেন্দ্রে ১ হাজার ৭০৪ জন এবং বগুড়া সদর উপজেলার ১৫০টি কেন্দ্রে ১ হাজার ৯৯০ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। মোট ২৭৮টি কেন্দ্রে ৩ হাজার ৬৯৪ জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন...
১২ ঘণ্টা আগে
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দিয়েছিলেন।
১২ ঘণ্টা আগে