
ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় সম্ভাব্য পুশ ইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবিকে সহায়তা করতে গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা চেয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিদ এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বুধবার বিকেলে ধোবাউড়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য পুশ ইন প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত পরিস্থিতি, অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বিজিবির পাঁচজন কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, গণঅধিকার পরিষদের সভাপতি জিন্নত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সীমান্তে অবৈধ পুশ ইন প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। সীমান্ত এলাকায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, সীমান্তে পুশ ইন প্রতিরোধ শুধু বিজিবির একার পক্ষে সম্ভব নয়। এজন্য স্থানীয় জনগণ, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। বিজিবির অনুরোধে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই তাঁরা দায়িত্ব পালন শুরু করবেন।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিদ বলেন, সীমান্তের কিছু এলাকায় ইতিমধ্যে আনসার সদস্যরা কাজ করছেন। প্রয়োজন অনুযায়ী আরও সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সতর্ক থাকার এবং নিয়মিত সীমান্ত এলাকার খোঁজখবর রেখে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে কেনা নতুন ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ বা বগি চলতি আগস্ট মাসে দেশে আসার কথা রয়েছে। এসব কোচ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন অথবা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে এখনো কোচগুলো আসার নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
১৩ মিনিট আগে
রাজশাহীতে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে হত্যা মামলা করতে পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। নিহত রিকশাচালকের নাম মো. পলাশ (৪৫)। তাঁর বাড়ি নগরের রাজারহাতা এলাকায়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাজশাহী...
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী মোছা. সাবিকুন্নাহার মিমকে (২৮)...
২০ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় পরপর দুবার অকৃতকার্য হওয়ার পর রামিদুজ্জামান টুটুল (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদাইলকাঠি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৮ মিনিট আগে