
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সহকারী রেজিস্ট্রার এহসান হাবিব টানা ৮ বছর পর স্বপদে পুনর্বহাল হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন তিনি।
রোববার (১৮ মে) বেলা ২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হাইকোর্টের রায় বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে বরখাস্ত হওয়া ওই কর্মকর্তাকে স্বপদে (সহকারী রেজিস্ট্রার) যোগদানের আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে তৎকালীন প্রশাসন এহসান হাবিবকে প্রথমে সাময়িক এবং পরে স্থায়ী বরখাস্ত করে। এ ঘটনায় ভুক্তভোগী স্বপদে পুনর্বহাল চেয়ে ২০১৮ সালে উচ্চ আদালতের দ্বারস্থ হন। এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিচারক এই মামলার রায় দেন। রায়ে বিজ্ঞ আদালত এহসান হাবিবের বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে ৬০ কার্যদিবসের মধ্যে বকেয়া বেতন-ভাতা ও পদোন্নতি দেওয়ার আদেশ দেন।
আর এ ঘটনার টানা ৮ মাস পর হাইকোর্টের রায়ের কপি হাতে পেয়ে চলতি বছরের ১৩ মে হাইকোর্টের রায় বাস্তবায়ন চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে লিখিত আবেদন করেন এহসান হাবিব। এই আবেদন বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বহিষ্কারাদেশ বাতিল করে স্বপদে যোগদানের আদেশ দেয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে এহসান হাবিবের বরখাস্তের আদেশ বাতিল করে স্বপদে যোগদানের আদেশ দিয়েছে।
স্বপদে ফিরে এহসান হাবিব বলেন, ‘জুলুমের অবসান হওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। এ ছাড়া আদালতের রায় দ্রুত সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে