ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবা, মা ও এক সন্তানের মৃত্যু ও মায়ের পেট ফেটে শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘটনায় ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার পর দ্রুতগামী ট্রাকটির চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
আগামীকাল মঙ্গলবার কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানাবেন র্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গত শনিবার বেলা তিনটায় ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় মারা যান শিশুটির বাবা জাহাঙ্গীর আলম (৪২), মা রত্না বেগম (৩২) ও ছয় বছর বয়সী বোন সানজিদা।
জানা গেছে, জাহাঙ্গীর–রত্না দম্পতির বাড়ি ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামে। শনিবার সকালে জাহাঙ্গীর আলম তাঁর স্ত্রী রত্নাকে নিয়ে ত্রিশালের একটি ক্লিনিকে গিয়েছিলেন। আল্ট্রাসনোগ্রাম শেষে সেখান থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকটি তাঁদের চাপা দেয়।
জাহাঙ্গীর আলম পেশায় কৃষক। মাঝে মধ্যে বিভিন্ন কাজে শ্রমিক হিসেবেও খাটতেন। সর্বশেষ ত্রিশালের একটি রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করতেন।

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে গেন্ডারিয়া থানার ঘুন্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীত পাশে রেললাইনের পাশের একটি ড্রেন থেকে এসব...
১২ মিনিট আগে
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানা পরিদর্শন করেন তিনি। এরপর শনিবার রাতেই প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে...
১৪ মিনিট আগে
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী ও ছেলের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নেওয়া হয় এবং তাঁর শ্বশুরের মরদেহ নেওয়া হয় থানাপাড়ায়। ধর্মীয় রীতি অনুযায়ী দেবাশীষ দত্ত ও তাঁর তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের সৎকারের প্রস্তুতি চলছে।
২২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে