
ময়মনসিংহের ত্রিশালে রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকের চাপায় স্বামী-সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোট বিল্ডিংসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ত্রিশাল উপজেলার রাইমনি গ্রামের ফকিরবাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), তাঁর স্ত্রী রত্না (৩০) ও মেয়ে সানজিদা (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী তাজ ও মাহী এন্টারপ্রাইজের একটি মালবাহী ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন মারা যান। তবে মৃত্যুর আগে ওই অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সন্তান বের হয়ে যায়। নবজাতক এখনো বেঁচে আছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে। তবে গাড়িচাপায় ভূমিষ্ঠ নবজাতক সুস্থ রয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঠাকুরগাঁও সদর উপজেলায় আদালতের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আসামির স্বজন ও সহযোগীদের লাঠির আঘাতে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনার পর সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দু
২ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ বলে মন্তব্য করা উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালামকে শোকজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
৭ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য ড. এস এম হেমায়েত জাহান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মামুন অর রশিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
ঢাকার মিরপুরের ডিওএইসএসের বাসায় আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে ২ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে...
৩৭ মিনিট আগে