
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে প্রার্থীদের প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে হাজির হয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা বলেছেন, ‘জাতীয় পার্টিকে প্রতীক দেওয়া হলে রাজশাহীতে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না।’ তবে অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।
আজ বুধবার সকাল থেকে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ চলছিল। দুপুরে সেখানে গিয়ে রিটার্নিং কর্মকর্তাকে একটি লিখিত অভিযোগ দেন এনসিপির কার্যক্রম স্থগিত থাকা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু।
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে স্বৈরাচার ও তার দোসরদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করা জরুরি। সংবিধান, নির্বাচন কমিশনের বিধিমালা এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’
এতে জাতীয় পার্টিসহ তৎকালীন স্বৈরাচারী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও দলের মনোনয়নপত্র ও প্রতীক বরাদ্দ বাতিল করা; যেসব প্রার্থী অতীতে অবৈধ নির্বাচন, ভোট কারচুপি ও দমনপীড়নের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের প্রার্থিতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং নির্বাচনকে প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও সাহসী ভূমিকা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, ‘আমরা আইন অনুযায়ী কাজ করব। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর এখন জাতীয় পার্টির প্রার্থীদের প্রতীক বরাদ্দ না করার সুযোগ নেই। আইনের বাইরে আসলে আমরা একটি কাজও করতে পারছি না।’

যশোরের মনিরামপুরে শিমুলগাছ থেকে পড়ে গিয়ে ইসমাইল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ভরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে।
১৫ মিনিট আগে
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘রাস্তায় রিভলবার পড়ে থাকার খবর পেয়েই পুলিশ সেখানে যায়। পরে উদ্ধার করে দেখা যায়, এটি একটি গ্যাস লাইটার। স্কচটেপে জড়িয়ে এটি রাস্তায় অসৎ উদ্দেশ্যে ফেলে রাখা হয়েছিল। এটি দুষ্টু ছেলেদের কাজ।’
১৭ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থেকে আগত চার মাস বয়সী শিশুটি গত ২৪ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিল। হাম ছাড়াও শিশুটি হৃদ্যন্ত্রের জটিলতাসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
২০ মিনিট আগে
লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে না গিয়ে লরিটি গাংনী উপজেলার সাহেবনগর বাজারে এসে অবস্থান করে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সেখানে রিপন হোসেন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেলগুলো মজুতের চেষ্টা করছিল।
২২ মিনিট আগে