ময়মনসিংহ নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। আজ সোমবার সকালে মহানগরীর বড় বাজার, জুবিলী ঘাট, নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এ সময় তিনি বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান, দোকানের মালামাল উচ্ছেদ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
৭ মিনিট আগে
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচন হওয়ায় এবারের বইমেলার তারিখ নির্ধারণ নিয়ে ‘ক্যাঁচাল’ হয়েছে বিস্তর। মেলা আদৌ হয় কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। তারিখ পেছানোর বিরোধীরা ঐতিহ্য ভঙ্গ হওয়া নিয়ে অনুযোগ করেছিলেন। পিছিয়ে রোজায় চলে গেলে মেলা জমবে না, এমন যুক্তিও ছিল।
১৪ মিনিট আগে
রাজবাড়ীর পাংশায় শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে ইয়াবার চোরাচালান করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইদুল ইসলাম নামের এক যাত্রী ধরা পড়েছেন।
২ ঘণ্টা আগে