
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে দেখা করতে না দেওয়ায় দেশের ১৪টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান বর্জন করেছে নাটোর জেলা বিএনপি। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিএনপির নেতা-কর্মীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। নাটোরের উপজেলা স্টেডিয়ামটি জেলা ছাত্রদলের প্রয়াত নেতা সাইফুজ্জামান সুজনের নামে নামকরণের দাবি জানিয়ে আসছিল জেলা বিএনপি।
আজ শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় নাটোর শহরের কানাইখালী এলাকায় নবনির্মিত উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান শুরুর পর এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৩ সালে নবনির্মিত উপজেলা স্টেডিয়াম এলাকায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত হন জেলা ছাত্রদলের তৎকালীন সহসভাপতি সাইফুজ্জামান সুজন। গত বছরের ৫ আগস্টের পর স্টেডিয়ামটি নির্মাণকালীন জেলা বিএনপির পক্ষ থেকে স্টেডিয়ামটি সাইফুজ্জামান সুজনের নামে করার দাবি জানানো হয়। চলতি আগস্টের শুরুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাটোরে কর্মসূচি নির্ধারিত হওয়ার পর থেকে জেলা বিএনপির নেতা-কর্মীরা স্টেডিয়ামের আশপাশের এলাকায় ব্যানার-ফেস্টুন টানিয়ে সাইফুজ্জামান সুজনের নামে স্টেডিয়াম করার দাবি তুলে ধরেন।
আজ শনিবার সকাল ১০.৪৫ মিনিটে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্টেডিয়াম উদ্বোধনে উপস্থিত হলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের নেতৃত্বে বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তার কথা বলে তাঁদের সেখানে প্রবেশ করতে না দেওয়ায় ফিরে যান তাঁরা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, ‘আমরা আজকের ঘটনায় চূড়ান্ত অসম্মানিত হয়েছি। আমরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে এসেছি। আমরা কোনো অন্যায় দাবি নিয়ে আসিনি যে উপদেষ্টা সাহেব আমাদের সঙ্গে কোনো কথা বলবেন না।’
জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা নেতা-কর্মীদের নিয়ে এখানে এসেছিলাম স্টেডিয়ামটি আমাদের প্রয়াত কর্মী শহীদ সুজনের নামে নামকরণের প্রস্তাব নিয়ে। অথচ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আমাদের সেখানে প্রবেশ করতে বাধা দেন।
নাটোর গোয়েন্দা পুলিশের ইনচার্জ হাসিবুর রহমান বলেন, আজকের প্রোগ্রামে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার ছিল। আমন্ত্রিত অতিথি বিএনপি আহ্বায়ক রহিম নেওয়াজকে আমি অনুষ্ঠানে ঢুকতে দিয়েছি। পরে বিএনপি নেতাকর্মীরা সেখানে ঢুকতে চাইলে আমরা তাদের ঢুকতে দিতে পারিনি। উপদেষ্টা ও তার প্রোটকলে থাকা অতিথিদের নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা পুলিশ সহযোগিতা করেছে। আমি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছি।
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও খবর পড়ুন:

কুষ্টিয়া সদর উপজেলায় দিনদুপুরে শেখ সাগর (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
রাজধানীর শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্ট চত্বর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা-পুলিশ। আজ রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এসব উদ্ধার করা হয়। পরে ছয়টি সাউন্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
৩২ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তাঁর স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং তাঁদের সন্তানের নামের বিভিন্ন ব্যাংকের ২২টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ২২টি হিসাবে ৪ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকা রয়েছে বলে জানা গেছে।
৪৪ মিনিট আগে
এর মধ্যে ৭ জাহাজ বন্দরের ভেতরে প্রবেশ করেছে। বাকি ৩টির মধ্যে একটি আগামীকাল সোমবার ও দুটি জাহাজ (এলএনজিবাহী) ১১ ও ১৪ মার্চের মধ্যে চট্টগ্রাম বন্দরের পৌঁছাবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে