শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের রাংটিয়া-গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে ওই নারীকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে এখানে ফেলে রাখে দুর্বৃত্তরা। তবে তাঁকে ধর্ষণ করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পরে জানা যাবে।
লাশের সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে। পরে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিভাগের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, নিহত নারীর গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ১০ বছর আগে সাত বছরের এক শিশুকে হত্যার ঘটনায় সুজন দাশ (৩৫) নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগে
বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের অনুসন্ধান-সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে...
২০ মিনিট আগেবগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর হাটের টোল আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। প্রায় দুই মাস ধরে হাটের টোল আদায় বন্ধ রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সমাবেশের ঘটনাও ঘটেছে।
২২ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মাদ্রাসার ছাত্র আরিফ ও আদাবর থানায় রুবেল হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রাখা হয়েছে। এই দুই মামলাসহ পৃথক সাত মামলায় জামিন বহাল থাকলেও অন্য এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ঘিরে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১ ঘণ্টা আগে