
ময়মনসিংহের ত্রিশালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা আফজাল হোসাইনের বাসায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
আজ রোববার দুপুরে পৌর শহরের কোর্ট ভবন এলাকায় মডেল মসজিদ সংলগ্ন বাসায় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মডেল মসজিদের পাশেই পুরোনো মসজিদের জায়গায় টিনের একটি ঘরে ইমাম ও তাঁর পরিবারের বসবাস করেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে মাওলানা আফজাল হোসাইন বাসায় তালা দিয়ে প্রয়োজনীয় কাজে বের হন। পরে যোহরের নামাজ শেষে বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা আটকানো। পরে বাড়ির চারপাশ ঘুরে একপাশের টিনের বেড়া কাটা দেখতে পান। ভেতরে প্রবেশ করে দুটি কক্ষের দরজা-জানালা ভাঙা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। এ সময় ঘরে থাকা দুটি আলমারি ও একটি ওয়ার্ডরোব খোলা অবস্থায় পড়ে ছিল। দুটি সিলিং ফ্যান, ডেগ-পাতিল, থালা-বাটি ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রও নিয়ে গেছে চোরেরা।
ক্ষতিগ্রস্ত মাওলানা আফজাল হোসাইন জানান, চোরেরা বাসার একপাশের টিন কেটে ভেতরে প্রবেশ করে দুটি কক্ষের দরজা-জানালা ভেঙে মালামাল তছনছ করেছে। এ সময় দুটি সিলিং ফ্যান, থালা-বাটি, ডেগ-পাতিলসহ বিভিন্ন তৈজসপত্র এবং প্লাস্টিকের ব্যাংকে জমিয়ে রাখা টাকা নিয়ে গেছে।
ইমাম আফজাল হোসাইন আরও জানান, কিছুদিন আগেও একই বাসায় চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তিনি ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেও কোনো আইনি সহায়তা পাননি বলে দাবি করেন তিনি।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান বলেন, ‘ইমাম সাহেব আমাকে মেসেজ করেছেন। আমি মিটিংয়ে থাকায় তাঁর মেসেজটি ফরোয়ার্ড করে ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
ত্রিশাল থানার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা রুবেল বলেন, ‘ওই ইমাম আগে চুরির বিষয়ে একটি অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে হোটেল, চায়ের দোকান ও টংঘরসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সরানো হয়। ক্ষুদ্র ব্যবসায়ীরা আগাম নোটিশ না দেওয়ার অভিযোগ করেছেন।
৪ মিনিট আগে
মানিকগঞ্জে মাদক মামলায় জামিনে মুক্তির এক মাসের মধ্যে প্রাইভেটকার চুরির অভিযোগে মো. রাসেল মিয়াকে আটক করেছে পিবিআই। রোববার ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া কালীমন্দির এলাকা থেকে তাকে গাড়িসহ আটক করা হয়।
২০ মিনিট আগে
গাজীপুরের গাছা থানার ভূষির মিল এলাকায় জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিআইডি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
৩৩ মিনিট আগে
রাজশাহীতে আমন মৌসুমে সারের সংকট কাটেনি। ডিলারদের অব্যবস্থাপনা ও বিক্রয়কেন্দ্র বন্ধ থাকায় কৃষকেরা চাহিদামতো সার পাচ্ছেন না। অভিযোগের পর বদলি, অভিযান, সার জব্দ ও তদন্ত কমিটি গঠন হলেও রোববার পর্যন্ত সংকট বহাল ছিল।
৩৪ মিনিট আগে