
হামের প্রকোপ বাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়া জেলার ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে, গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ৬ শিশু ভর্তি হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান হাম রোগীদের জন্য নতুন আইসোলেশন ওয়ার্ড চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৭ মার্চ থেকে ৩০ মার্চ (সোমবার) সকাল পর্যন্ত হাসপাতালে মোট ১০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এর মধ্যে ৫ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে হাসপাতালে মোট ৬৮ শিশু চিকিৎসাধীন রয়েছে।
চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। পরিস্থিতি সামলাতে ২৪ মার্চ হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করে হাসপাতাল প্রশাসন। শিশু ওয়ার্ডের তিনটি পৃথক কক্ষে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ‘হাম/মিসেলস কর্নার’ নামে ১০ শয্যাবিশিষ্ট কক্ষগুলোতে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে হামের চিকিৎসা চলছে। এছাড়া আজ সোমবার সকালে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।
হাসপাতালের হাম ওয়ার্ডের ফোকালপার্সন সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা বলেন, পরিস্থিতি সামলাতে হাসপাতালের ৮ তলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড স্থাপনের কাজ চলছে। সেখানে অক্সিজেন সরবরাহ, নার্স স্টেশন, চিকিৎসকদের বসার ব্যবস্থা করা হচ্ছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সারাদেশে বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের ময়মনসিংহ বিভাগীয় এলাকাতেও হামের প্রকোপ বেড়ে গেছে। যেহেতু রোগীর সংখ্যা বেড়ে গেছে, তাই শিশু ওয়ার্ডে স্থান সংকুলান হচ্ছে না। সেজন্য হাসপাতালের নতুন ভবনের ৮ম তলার পশ্চিম পাশে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ বলেন, হামে আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় জেলার ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্টকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাঁরা সার্বক্ষণিক হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবেন। তবে আজ সকাল পর্যন্ত এসব উপজেলায় হামে আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হয়নি।

পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার পৌনে ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগে
দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল এমনিতেই কঠিন। কখনো খাড়া উঁচু নিচু পাহাড়, কখনো ছড়া পেরিয়ে মাইলের পর মাইল হেঁটে স্কুল, কলেজ, বাজার বা শহরে যেতে হয় এলাকাবাসীর। নারী, শিশু, অসুস্থদের জন্য এই পথ পার হওয়া যেন আরও কঠিন।
৪ মিনিট আগে
হবিগঞ্জ শহরে প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা ও জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা।
১০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাসির উদ্দিন ও তাঁর শিশু কন্যা সাফা মারওয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় নন্দনপুর পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নাসির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৬ মিনিট আগে