Ajker Patrika

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
নিয়াজ মোর্শেদ তোতা। ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিয়াজ মোর্শেদ তোতা (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দপ্তরির ছেলে। গতকাল সোমবার (২০ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিয়াজ মোর্শেদ তোতার ভাতিজা আল ফাহাদ আজ মঙ্গলবার (২১ এপ্রিল) তাঁর চাচার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। নিয়াজ মোর্শেদ তোতা দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। তিনি সেখানে ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন।

আল ফাহাদ জানান, নিয়াজ মোর্শেদ তোতা জিপ গাড়িতে করে গতকাল ব্যবসায়িক কাজে আল-কাসিম থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের হাইল শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি কাভার্ড ভ্যান পাশ থেকে জিপ গাড়িটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তোতাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আল ফাহাদ আরও জানান, নিয়াজ মোর্শেদ তোতার মরদেহ সৌদি আরবের হাইল শহরের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জ্বালানি সংকট: উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে

প্রচণ্ড গরমে হোটেলের এসি কামরা ভাড়া নিলেন নারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত