
ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলসে গণপিটুনিতে নিহত শেরপুরের ঝিনাইগাতীর আকরাম আলীর (৩০) লাশ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
রোববার (১৭ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মধ্যমে নিহত আকরামের লাশ হস্তান্তর করা হয়।
ওই সময় ভারতীয় স্থানীয় পুলিশ, কলমাকান্দা থানার পুলিশ এবং নিহত আকরামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিহত আকরাম ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
আকরামের বড় ভাই শেখ ফরিদ নিহতের লাশ গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা লাশ নিয়ে নেত্রকোনা জেলা হাসপাতালে রয়েছি। এখানে ময়নাতদন্ত হবে। তারপর লাশ নিয়ে নেত্রকোনা থানায় যেতে হবে। সেখান থেকে ছাড়পত্র নেওয়ার পর বাড়ির পথে লাশ নিয়ে রওনা হব। আকরামের লাশ ঝিনাইগাতীর বাঁকাকুড়া গ্রামের বাড়িতে দাফন করা হবে।’

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
৪ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
৭ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
১২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
১৪ মিনিট আগে